শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » টিকার আওতায় দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » টিকার আওতায় দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ
৫৪৩ বার পঠিত
সোমবার, ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকার আওতায় দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ

পক্ষকাল ডেস্ক- ---
দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন।
টিকার আওতায় দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ
মহানগর ডেস্ক
২ মিনিটে পড়ুন
প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ আর নারী ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭২ হাজার ৩০১ আর নারী ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৯৩৩ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ৯২৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।
রোববার (১ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৫২৮ এবং নারী ১০ লাখ ৮৮ হাজার ৬৬১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন প্রথম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ১০ হাজার ৫৬৩ এবং নারী ১০ লাখ ৬৩ হাজার ৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৯৬৫ জন পুরুষ এবং নারী ২৫ হাজার ৫৯৩ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৫১ এবং নারী ৭ হাজার ৮৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৮৪৭ জন।
এদিকে গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ লাখ ৬৪ হাজার ৭৮২ ও নারী ২ লাখ ৯৯ হাজার ৪৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)