শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ: আইইডিসিআর
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ: আইইডিসিআর
৫০০ বার পঠিত
সোমবার, ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ: আইইডিসিআর

---
সোমবার, পক্ষকাল ডেস্ক-
পূর্ণ ডোজ টিকা নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার সাত শতাংশ এবং টিকা না নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণা তথ্যে আরও বলা হয়েছে, অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া রোগীদের ভর্তির হার ১০ শতাংশ।
গবেষণায় দেখা যায়, একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় ১৬ শতাংশ বেশি।
গত মে ও জুন মাসে করোনা আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব এক হাজার ৩৩৪ জনের ওপর এই গবেষণা পরিচালিত হয়।
এতে দেখা গেছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসকষ্ট জনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। অন্যদিকে পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে এই হার চার শতাংশ।
অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনা রোগীদের মধ্যে শ্বাসকষ্ট জনিত জটিলতার হার পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশি।
গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশের আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছে। অন্যদিকে পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে এক শতাংশের কম রোগীকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে।
টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে তিন শতাংশ মারা গেছেন এবং টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক তিন শতাংশ রোগী মারা গেছেন।
গবেষণায় টিকার একটি ডোজও গ্রহণ করেননি এমন ৫৯২ জন আক্রান্ত রোগী এবং পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন ৩০৬ জন রোগী অংশগ্রহণ করেন। যারা টিকা গ্রহণ করার অন্তত ১৪ দিন পর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা গবেষণায় অংশগ্রহণ করেন। আক্রান্ত রোগীদের শনাক্ত হওয়ার অন্তত ১৪ দিন অতিবাহিত হওয়ার পর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)