শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২১ মে ২০২১
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | স্বাস্থ্য ও আইন » মামুনুলকাণ্ডে কারাবন্দি হেফাজত নেতার মৃত্যু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | স্বাস্থ্য ও আইন » মামুনুলকাণ্ডে কারাবন্দি হেফাজত নেতার মৃত্যু
৬৯০ বার পঠিত
শুক্রবার, ২১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মামুনুলকাণ্ডে কারাবন্দি হেফাজত নেতার মৃত্যু

---
পক্ষকাল ডেস্ক-
হেফাজতে ইসলামের বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের নারী কেলেঙ্কারির ইস্যুতে সহিংসতার মামলার প্রধান আসামি কারাবন্দি হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সময় নিউজকে জানান, সোনারগাঁ থানায় চারটি মামলায় গ্রেপ্তার মাওলানা ইকবাল হোসেনকে অসুস্থ অবস্থায় গত ১১ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি।
এ ব্যাপারে জানতে চাইলে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুবাস চন্দ্র ঘোষ সময় নিউজকে বলেন, গত ১১ মে ইকবাল হোসেন নামের আসামিকে অসুস্থ অবস্থায় আমাদের কাছে পাঠায় নারায়ণগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ। ওইদিনই তাকে চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি ফিরে আসেন। ১৫ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আমরা আবার তাকে ঢাকা মেডিকেলে পাঠাই। তবে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এতদিন সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে আজ দুপুর ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। পরে আমাদের কাছে লাশ পাঠানো হলে আমরা কারাগারের নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে হস্তান্তর করি।

সুত্র- সময় সংবাদ



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)