শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সরকারকে অর্থবহ সমঝোতার আহ্বান সুপ্রীম কোর্ট বারের
প্রথম পাতা » রাজনীতি » সরকারকে অর্থবহ সমঝোতার আহ্বান সুপ্রীম কোর্ট বারের
৪২৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারকে অর্থবহ সমঝোতার আহ্বান সুপ্রীম কোর্ট বারের

---পক্ষকাল প্রতিবেদক : দেশের চলমান সঙ্কট উত্তরণে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারকে অর্থবহ সমঝোতার আহ্বান জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রীম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ আহ্বান জানান।

খন্দকার মাহবুব বলেন, সঙ্কট উত্তরণের একটিমাত্র পথ হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

তিনি বলেন, সংবিধান রক্ষার ধোঁকা দিয়ে ক্ষমতাসীন সরকার একটি ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে বসেছে।

খন্দকার মাহবুব বলেন, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারের একগুঁয়ে মনোভাব দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জানমাল আজ বিপন্ন। জনগণের অর্থে লালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য অবৈধভাবে নির্বিচারে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী নেতা।

খন্দকার মাহবুব দাবি করেন, খালেদা জিয়ার ডাকে জনগণ জানমাল দিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। এই আন্দোলনের ফলে রাজধানী ঢাকা আজ সারাদেশ থেকে বিচ্ছিন্ন।

আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে বারের অন্য নেতারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো” নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)