মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » করোনা ভাইরাস: সৌদি ফেরত দম্পতি বিমানবন্দর থেকে হাসপাতালে
করোনা ভাইরাস: সৌদি ফেরত দম্পতি বিমানবন্দর থেকে হাসপাতালে
![]()
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় সৌদি আরব থেকে ফেরা এক বয়স্ক দম্পতিকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দম্পতির মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ থাকায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরে ওই দম্পতি শ্বাসকষ্টের চিকিৎসা নেয়ার পরও তা ভালো না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, কিছুদিন আগে ওই দম্পতি ছেলের চীন থেকে সৌদি আরবে যান। সেখানে বাবা-মায়ের সাথে ১০ দিন অবস্থান করে ভোরে বাংলাদেশে পৌঁছান। বিমানবন্দরে পরীক্ষায় দেখা যায় যে, তাদের শ্বাসকষ্ট রয়েছে।
তবে ওই দম্পতির ছেলের মধ্যে কোন উপসর্গ না থাকায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সম্প্রতি বাংলাদেশে তিনজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। তারা ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুজন ইটালি থেকে এসেছেন। তৃতীয়জন এই দুজনের একজনের আত্মীয়, যিনি বাংলাদেশেই ছিলেন। এছাড়া এই তিনজনের সংস্পর্শে একদিন যারা এসেছেন এমন ৪০ জনকে গতকাল পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার