শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জুনের আগে যাবে না করোনা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জুনের আগে যাবে না করোনা
৯৪৮ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুনের আগে যাবে না করোনা

 ---

বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিল। ভয়াবহ এ পরিস্থিতির মধ্যে ভাইরাসের প্রকোপ জুন মাসের আগে কমবে না বলে এক পূর্বাভাসে দাবি করেছেন চীনা এক চিকিৎসক। শিগগিরই করোনার প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চীনের অন্যতম রোগ বিশেষজ্ঞ ঝং নানশান। অর্থাৎ আরও তিন মাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে করোনাভাইরাস।

২০০২-২০০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের আবিষ্কারক তিনি। রোববার চীনা গণমাধ্যম গুয়াংডং টেলিভিশনকে এ বিজ্ঞানী জানিয়েছেন, অন্তত আগামী জুন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ চলবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। ঝং নানশানের মতে, চীনের এখন করোনা সংক্রমণ প্রতিরোধের চেয়ে বিদেশ থেকে ভাইরাস আক্রান্তদের প্রবেশ বন্ধ করায় বেশি গুরুত্ব দেয়া উচিত। বিশেষ করে দেশটির অন্যতম প্রধান ভ্রমণকেন্দ্র গুয়াংডং প্রদেশে বেশি কড়াকড়ি আরোপ করা দরকার।

তিনি আরও বলেন, সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার এবং বিদেশের ভাইরাস সংক্রমিত অঞ্চল ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন নীতিনির্ধারণ করা উচিত।

এছাড়া গুয়াংডংয়ের মতো বেশি সংক্রমিত অঞ্চলগুলোতে ভাইরাস প্রতিরোধের সরঞ্জাম, পরীক্ষার উপকরণ, চিকিৎসা সহায়তা পাঠানো যেতে পারে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম নভেল করোনাভাইরাস ধরা পড়ে। এরপর দ্রুতই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অন্তত ১০৯ দেশে করোনা ছড়িয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)