শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাস্তায় ভুটানের প্রধানমন্ত্রীর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাস্তায় ভুটানের প্রধানমন্ত্রীর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
১০৬২ বার পঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তায় ভুটানের প্রধানমন্ত্রীর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

---

ভুটানে এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশটিতে। দেশটির রাজধানী থিম্পুতে প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজে একটি পিকআপভ্যানের ওপর দাঁড়িয়ে জনগণের মধ্যে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, ওই দিন তিনটি স্পটে জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়। জীবাণুনাশক সংগ্রহ করতে কমলা রঙের পোশাক পরিহিত কর্মীদের কাছে পাত্র নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।খবর বিবিএসের।

পাশাপাশি দেশের ধনী ব্যক্তিদেরও অসচ্ছল মানুষদের মাস্ক-জীবাণুনাশক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ভুটান সরকার। মাস্ক-জীবাণুনাশক কিনতে ফার্মেসিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইতিমধ্যে দেশটির রাজধানী থিম্পুর বেশিরভাগ ফার্মেসিতেই মাস্ক ও জীবাণুনাশকের ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় শহরটির একাধিক স্থানে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করছে ভুটান সরকার।

গত শুক্রবার দেশটিতে ভারত থেকে যাওয়া এক মার্কিন পর্যটকের শরীরে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এর পর পরই আতঙ্কিত মানুষ থিম্পুর ফার্মেসিতে ভিড় করতে থাকেন।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনেক ফার্মেসি বা দোকানের মাস্ক ও জীবাণুনাশক ফুরিয়ে যায়। এ কারণে শনিবার শহরটিতে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়। আর এ কাজে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজেই।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেছেন। ২০১৮ সালে দেশটির জাতীয় নির্বাচনে ৪৭ আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে তার দল ডিএনটি



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)