সবই আছে কিন্তু প্রাণটা নেই নববধূর

গায়ের গয়নাগাটি সবই আছে। লাল শাড়ি জড়ানো শরীরটাতে শুধু প্রাণটাই নেই। তিনি নববধূ সুইটি খাতুন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি–গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে। গত শুক্রবার রাতে নৌকাডুবির পর থেকেই তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।
রাজশাহীর নৌ-পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত নয়জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে আজ নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল।
গত শুক্রবার সন্ধ্যার পর বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
রাজশাহীর পবা উপজেলার খিদিরপুরে বর রুমন আলীর বাড়িতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা