শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » করোনা মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষম: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » করোনা মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষম: প্রধানমন্ত্রী
৮৭২ বার পঠিত
রবিবার, ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষম: প্রধানমন্ত্রী

---
পক্ষকাল ডেস্ক -
করোনা মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা জানান, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা।
শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া থেকে শুরু করে বিজ্ঞান কূটনীতি, প্রশাসন সামরিক অঙ্গনসহ প্রায় সবক্ষেত্রেই নারীরা এখন প্রায় সমঅধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও, পশ্চাৎগামিতার আঁধার কাটেনি এখনও।
এমন প্রেক্ষাপটে প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে ৫ সফল নারীর হাতে জয়িতা পদক তুলে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও সাবলম্বী হতে হবে। প্রশ্ন তোলেন নারী নির্যাতনকারীরা কী করে নিজেদের মানুষ পরিচয় দেন?

তিনি বলেন, নারী ধর্ষণ পুরো পৃথিবীরই একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের সচেতন ও এগিয়ে আসতে হবে। ধর্ষকরা পশুর চেয়েও অধম।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সমস্যা দেখা দিলেই ব্যবস্থা নেয়া হবে। সবাই সচেতন হলে এ ধরনের সমস্যা মোকাবেলার যথেষ্ট সক্ষমতা আমাদের আছে। আমরা তা পারবোও।
পরে, নারী দিবস উপলক্ষে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)