শিরোনাম:
ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » গাইবান্ধায় শীতে ২ শিশুর মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » গাইবান্ধায় শীতে ২ শিশুর মৃত্যু
৪২৫ বার পঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় শীতে ২ শিশুর মৃত্যু

 ---আকতার বানু লাকি, গাইবান্ধা : শৈত্যপ্রবাহ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জেলায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে আবাল-বৃদ্ধ-বণিতা। এর মধ্যে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শিশুরা। শীতজনিত রোগে ইতোমধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

গাইবান্ধা আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ১৬ জানুয়ারি সদর উপজেলার কিশামত মালিবাড়ি গ্রামের শাহ আলমের ১১ মাসের শিশুসন্তান সাব্বির মারা গেছে। এর দুই দিন পর ১৮ জানুয়ারি লক্ষ্মীপুর গ্রামের আমিনুল মিয়ার ১৮ মাসের শিশুসন্তান সিফাত আলীর মৃত্যু হয়।

সূত্র জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বর্তমানে ২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া জেলার ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ২০ জন শিশু একই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএমএ জলিল দৈনিক পক্ষকালকে জানান, শীতজনিত রোগে ইতোমধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালগুলোতে গত দুই দিনে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

জেলার সাতটি উপজেলার ১২০টি চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ছিন্নমুল ও নদী তীরবর্তী এলাকার মানুষ শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগের কবলে পড়েছেন। এ সব শ্রমজীবী ও ভাসমান মানুষদের কনকনে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করতে দেখা গেছে।

শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষেরা দুর্ভোগ পোহালেও জেলায় চাহিদার তুলনায় শীতবস্ত্র বিতরণ অপ্রতুল্য। তবে জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজমুল ইসলাম দ্দৈনিক পক্ষকালকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রাপ্ত এ পর্যন্ত ২৮ হাজার ৭১০টি কম্বল, ১ হাজার চাদর, ২ হাজার ২৫০ সোয়েটার ও ৬৫০টি মাফলার ছয় উপজেলায় বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক এহছানে এলাহী দৈনিক পক্ষকালকে জানান, সরকারিভাবেপ্রাপ্ত কম্বলগুলো পাওয়ার সঙ্গেই বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য পাঠানো হচ্ছে। এ ছাড়া আরও শীতবস্ত্র চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।



এ পাতার আরও খবর

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)