শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » বোমাসহ বনানী থানা শিবিরের সভাপতি আটক
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » বোমাসহ বনানী থানা শিবিরের সভাপতি আটক
৪৯৯ বার পঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোমাসহ বনানী থানা শিবিরের সভাপতি আটক

বোমাসহ বনানী থানা শিবিরের সভাপতি আটকপক্ষকাল প্রতিবেদক: রাজধানীর মহাখালী এলাকায় বোমা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বনানী থানা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানকে (২৩) শতাধিক হাতবোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে আরো পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি তারা বোমা তৈরি করে রাজধানীর অন্য এলাকার কর্মীদের সরবরাহ করতো।

বুধবার ভোরে মহাখালীর টিবি গেইট সংলগ্ন আমিনুল ইসলাম ভিলা নামে চ-ব্লকের ১৩৩/১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশের হাতে আটক মোস্তাফিজুরের অন্য সহযোগীরা হলেন, জয়নাল আবেদীন (২১), আরিফুজ্জামান আরিফ (১৮), খালিদ সাইফুল্লাহ (১৯) এবং আতিয়ার রহমান (২২)। অভিযানে ওই বাসা থেকে ১৩০টি অবিস্ফোরিত ককটেল, দুই লিটার পেট্রল, ১০ কেজি পাথরের কুচি, ১ কেজি গান পাউডার, ১২ টি নতুন কসটেপ, ৩ কেজি ধারালো ৪ কোনা বিশিষ্ট প্যারেক, ৩ কেজি তুলা, একটি কাচি, ১৫টি জর্দার কালি কৌটা, ১ কেজি জর্দা, বিভিন্ন ম্যাগাজিন ও বই ১২টি, খাকি রংয়ের খাম ২৭টি, ছোট বড় চারটি হিসাবের রেজিস্টার খাতা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই বাসার দ্বিতীয় তলায় শিবির কর্মীরা বোমা তৈরির কারখানা বানিয়েছিল। দীর্ঘদিন ধরে তারা সেখানে বোমা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেগুলো সরবরাহ করে আসছিলো।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘ওই বাসার দ্বিতীয় তলায় তারা বোমা তৈরির কারখানা স্থাপন করে বোমা তৈরি করছিলো। তারা শুধু বোমা তৈরিই নয় রাজধানীতে নাশকতা করার পরিকল্পনার ছক তৈরি করে তারা কাজ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নাশকতায় তাদের অভিজ্ঞতা অনেক দিনের। তারা প্রশিক্ষণ নিয়ে বোমা তৈরি করার পাশাপাশি বোমা নিক্ষেপেও পারদর্শী।’

গাড়ি পোড়ানোর ক্ষেত্রে তাদের অভিনব পদ্ধতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা প্রথমে রাস্তায় পেরেক ছেড়ে দিয়ে চাকা পাংচার করে। পরে গাড়ি থেমে গেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান বনানী থানা ছাত্র শিবিরের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার চরচৈলাদি এলাকায়। তার চার সহযোগীদের মধ্যে জয়নাল আবেদীন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) ৩য় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার কলোনীপাড়ার বাশ বাড়িয়া এলাকায়।

আরিফুজ্জামান আরিফ ঢাকা পলিটেকনিকের আর্কিটেক্ট বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার হঠাৎপাড়া এলাকায়।

খালিদ সাইফুল্লাহ সরকারি তিতুমীর কলেজে (অনার্স) ভর্তির অপেক্ষায়। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার ছোট কামার কু- এলাকায়।

আতিয়ার রহমান সরকারি তিতুমীর কলেজে ইংরেজী (অনার্স) শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার দক্ষিণ উল্লাহ এলাকায়।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)