শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নতুন ৩৪ সাব-রেজিস্ট্রারের পদায়ন, ৪৭ জনকে বদলি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নতুন ৩৪ সাব-রেজিস্ট্রারের পদায়ন, ৪৭ জনকে বদলি
৪২৫ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ৩৪ সাব-রেজিস্ট্রারের পদায়ন, ৪৭ জনকে বদলি

---

পক্ষকাল সংবাদ-

আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরে নিয়োগ পাওয়া ৩৪ সাব-রেজিস্ট্রারকে পদায়ন এবং ৪৭ জন সাব রেজিস্ট্রারকে দেশের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। গত ২৯ ও ৩০ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া নতুন কর্মকর্তাদের পদায়ন এবং বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদ পাননি। সাব- রেজিস্ট্রার পদের শূন্যতা পূরণে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা থেকে জরুরিভাবে এ পদগুলো পূরণ করা হয়। আইন মন্ত্রণালয় থেকে শূন্য পদ পূরণে এই চাহিদা পাঠানো হয়েছিল।

নতুন নিয়োগ পাওয়া ৩৪ জনের পদায়নের প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-রেজিস্ট্রার দীপঙ্কর দাসকে খুলনার কয়রায়, মনিরুজ্জামানকে ফুলতলা, রায়হান হাবীবকে কুড়িগ্রামের রাজারহাটে, শহিদুল ইসলাম রৌমারীতে, ইয়াসির আরাফাতকে ফুলবাড়ী, এন.এ.এম নকিবুল আলমকে নীলফামারীর চিলাহাটিতে, আমির সালমান রনিকে মানিকগঞ্জের হরিরামপুরে, আখলাকুর রহমানকে নেত্রকোনার দুর্গাপুরে, নকীব আরমান সেরনিয়াবাতকে বরিশালের হিজলায়, সুজন বিশ্বাসকে কিশোরগঞ্জের মিঠামইন, মাহবুবুর রহমানকে নওগাঁর রানীনগর, এবাদত হোসেনকে সিরাজগঞ্জের চৌহালী, সামিউল হাসানকে কামারখন্দে, কামরুল হাসান সরকারকে পাবনার আটঘরিয়া, সায়মন ইমতিয়াজকে রাজশাহীর মোহনপুর, শাহীন আলীকে চারঘাটে, শর্মি পালিতকে নরসিংদীর বেলাবো, রহিমা সুলতানাকে নেত্রকোনা আটপাড়া, অভিজিত করকে মেহেরপুরের মুজিবনগরে, রফিকুল ইসলাম রংপুরের কাউনিয়া, শারমিন আক্তারকে কিশোরগঞ্জের তাড়াইলে, শাকিব রহমান শরীফকে রাজশাহীর বাঘা, পলাশ তালুকদারকে নেত্রকোনার কলমাকান্দা, সজল কুমার সাহাকে কিশোরগঞ্জের নিকলী, জামাল উদ্দিনকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, মো. বেলাল হোসেনকে কক্সবাজারের মহেশখালী, মো. মাসুদ পারভেজকে নওগাঁর বদলগাছী, মো. হারুন আল ইসাকে পিরোজপুরের কাউখালী, মো. মাহফুজ রানাকে মেহেরপুরের গাংনী, মো. মোরশেদ আলমকে চাপাইনবাবগঞ্জের নাচোল, সুলতানা নাসরীন সুমিকে সুনামগঞ্জের জগন্নাথপুর, আল মাহমুদকে বাগেরহাটের ফকিরহাট, মো. আব্দুস সালামকে নওগার দামুরহাট ও তানিয়া তাহেরকে নোয়াখালীর কবিরহাটে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বদলী: পৃথক প্রজ্ঞাপনে ৪৭ জনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পরিতোষ কুমার দাসকে শরীয়তপুরের সদর থেকে মুন্সীগঞ্জ সদর, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের বোয়ালখালী থেকে কক্সবাজার সদর, মাজেদা বেগমকে কক্সবাজার সদর থেকে চট্টগ্রাম পাহাড়তলী, শাহাজাহান আলীকে যশোরের সদর থেকে যশোর মনিরাপুর, মোস্তাক হোসেনকে বাগেরহাটের মোংলা থেকে সাতক্ষীরা ইসলামকাঠি, পার্থ প্রতীম মুখার্জ্জীকে সাতক্ষীরার সখিপুর থেকে বাগেরহাটের মোড়লগঞ্জ, লুৎফুন নাহার লতাকে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে খুলনার রূপসা, সাইফুল আলমকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে শেরপুর নালিতাবাড়ী, নাজমুল হাসানকে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নওগাঁর আত্রাই, ইশরাত জাহানকে পাবনার আটঘড়িয়া থেকে নওগাঁর নিয়ামতপুর, সাজ্জাদুল কবিরকে রাজশাহীর তানোর থেকে নওগাঁ সদর, সহিদুল ইসলামকে নওগাঁর দামুরহাট থেকে রাজশাহী ভবানীগঞ্জ, মাহমুদাকে মাগুরার মোহাম্মদপুর থেকে ঢাকা দোহার, হাফিজা হাকিম রুমাকে ঢাকা দোহার থেকে পটুয়াখালী বাউফল, ওসমান গনি মল্লিককে নরসিংদীর মনোহরদী থেকে বগুড়া সদর, শুভ্রা রানী দাসকে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে নরসিংদী মনোহরদী, জাহিদ হাসানকে কিশোরগঞ্জের তারাইল থেকে শরিয়তপুর জাজিরা, মনিরুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ পূর্ব, বিজয় কৃষ্ণ বসুকে চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে খুলনা বটিয়াঘাটা, আব্দুর রবকে পটুয়াখালীর গলাচিপা থেকে পটুয়াখালী সদর, কার্ত্তিক জোয়ারদারকে পটুয়াখালীর গলাচিপা থেকে পটুয়াখালী সদর, আজহার আলী খানকে চট্টগ্রামের চন্দগাঁও থেকে মানিকগঞ্জের সাটুরিয়া বদলি করা হয়েছে। এছাড়া আরও ২৫ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)