শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশ-ভারত রেল সংযোগ কাজের অগ্রগতি পরিদর্শনে রেলপথ মন্ত্রী
বাংলাদেশ-ভারত রেল সংযোগ কাজের অগ্রগতি পরিদর্শনে রেলপথ মন্ত্রী
![]()
পক্ষকাল সংবাদ-
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকায় নির্মাণ কাজটি দ্রুত এগিয়ে চলছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ-ভারত ব্রডগেজ নতুন রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে রেলপথ মন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেন।
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশন থেকে ভারতের সীমান্ত পর্যন্ত ৬.৭২৪কি.মি. ব্রডগেজ নতুন রেলপথ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হওয়ার ৪ মাস অতিবাহিত হওয়ার পর রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সকাল ১১টায় চলমান কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন।
মন্ত্রী চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্তের ৭৮২ নং মেইন পিলারের পাশ্ববর্তী স্থানে ভারতীয় রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে সে দেশের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনায় রেলপথ মন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকায় এই কাজটি দ্রুত এগিয়ে চলছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের কাজের অগ্রগতি দেখে প্রশংসা করেন’।
এ সময় উপস্থিত ছিলেন, ভারতের রেল বিভাগের উপ-প্রধান প্রকৌশলী হরী নারায়ন পান্ডে সহ উর্ধ্বতন কর্মকর্তা ও বিএসএফ ৬৫ ব্যাটালিয়ানের অধিনায়ক জগদীশ দাও। বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, রেল বিভাগের চিপ-ইনঞ্জিনিয়ার পশ্চিম আল ফাতাহ মাছুদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক পশ্চিম আশাদুল হক, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ম্যাক্স সিনিয়ার প্রকল্প পরিচালক জাহেদুর রহমান আইজেল, প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামান শিহাব, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মকলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেঃকঃ মামুনুল হক, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
এ সময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবুলসহ ডোমার উপজেলার আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার হওয়ায় মন্ত্রী পরিদর্শন শেষে চিলাহাটি রেলওয়ে জামে মসজিদে জুম্মার নামাজে অংশ নেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ