শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ‘২৪ ঘণ্টায় সারবে করোনা’ দাবি ভারতীয় চিকিৎসকের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ‘২৪ ঘণ্টায় সারবে করোনা’ দাবি ভারতীয় চিকিৎসকের
৪৪৪ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘২৪ ঘণ্টায় সারবে করোনা’ দাবি ভারতীয় চিকিৎসকের

---

পক্ষকাল ডেস্ক সংবাদ-

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২১৩ জন এবং আক্রান্তের হয়েছেন ৯ হাজারের অধিক। এছাড়াও ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এমতাবস্থায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন এর প্রতিষেধক আবিষ্কারে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এ ক্ষেত্রে কিছুটা সাফল্য দেখালেও তারা জানিয়েছেন, করোনাভাইরাসের ওষুধ বাজারে ছাড়তে অন্তত বছরখানেক লেগে যাবে। এমনকি নতুন এই ভাইরাসের সংক্রমণ কীভাবে, আক্রান্ত হতে কতদিন লাগে, প্রাথমিক লক্ষণ কী- এসবেও নিশ্চিত নন কেউ।

এর মধ্যেই ভারতের এক চিকিৎসক দাবি করেছেন, তিনি করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করেছেন, যা খেলে মাত্র ২৪ ঘণ্টায় রোগমুক্তি সম্ভব!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ডা. থানিকাসালাম বেনি নামে তামিলনাড়ুর ওই চিকিৎসক মূলত আয়ুর্বেদ ও সিদ্ধ ওষুধ ব্যবহার করে থাকেন। তিনি দাবি করেছেন, বিভিন্ন ধরনের গাছ-গাছড়ার নির্যাস থেকে যে ওষুধ তৈরি করেছেন, তা ডেঙ্গুসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ সারাতে সক্ষম।

বার্তাসংস্থা এএনআই’কে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ঔষধি গাছের নির্যাস থেকে ওষুধ প্রস্তুত করেছি। এটি জ্বর-জাতীয় যে কোনো রোগ সারাতে খুবই কার্যকর। করোনাভাইরাসের কোনো ওষুধ নেই… বিশেষজ্ঞদের কোনো ধারণা নেই এটি কীভাবে সারাতে হয়। আমাদের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে ডেঙ্গু, মাল্টি-অর্গান ফেভার ও অ্যাকিউট লিভার ফেবারের চিকিৎসা করা যায়। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন সরকারকে বলতে চাই, আমাদের ওষুধ করোনা-জ্বরের চিকিৎসাতেও কার্যকর।’

তিনি আরো দাবি করেন, করোনাভাইরাসের সংক্রমণ মাত্র ২৪ থেকে ৪০ ঘণ্টার মধ্যেই সারানো সম্ভব। কারণ তাদের ওষুধে এর আগে ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া, যকৃতের সমস্যা, রক্তের শ্বেত কণিকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার চিকিৎসার ক্ষেত্রে একই সময় লেগেছে।

যদিও এই চিকিৎসকের দাবি কতটুকু সত্য, তার আয়ুর্বেদিক ওষুধ করোনাভাইরাস সংক্রমণ সারাতে সত্যিই কার্যকরী কি না তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।



এ পাতার আরও খবর

দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায় দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসীর রহস্যজনক মৃত্যু ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসীর রহস্যজনক মৃত্যু
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)