শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল: বিএসএমএমইউ উপাচার্য
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল: বিএসএমএমইউ উপাচার্য
৩৯৮ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল: বিএসএমএমইউ উপাচার্য

---

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (ওবায়দুল কাদের) অসুস্থ হওয়ার বিষয়টি জানেন। তিনি বিষয়টি দেখছেন। তাকে বিদেশ পাঠানোর দরকার হলে তিনিই পাঠাবেন।

উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন। কারণ উনি (ওবায়দুল কাদের) যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের যাতে অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

এর আগে সকাল ১০টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

এরপর সকাল ১১টার দিকে বিএসএমএমইউয়ে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরদিন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বাইপাস সার্জারির পর দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)