শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৪৩৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

---

পক্ষকাল সংবাদ-

বহুল আলোচিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় তাদের টহল দিতে দেখা গেছে। ভোটের আগে-পরে মোট চারদিন তারা দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব মিলিয়ে নির্বাচনে ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। প্রতি দু’টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৫ জনসহ ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)