শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » হাওরের বুক চিরে চলল গাড়ির বহর
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » হাওরের বুক চিরে চলল গাড়ির বহর
৪৬৭ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওরের বুক চিরে চলল গাড়ির বহর

---

পক্ষকাল সংবাদ-

অবশেষে হাওরবাসীর অপেক্ষার প্রহর ফুরালো। হাওরের সাথে সড়ক পথে যোগাযোগের বাঁধা পেরিয়ে অযুত সম্ভাবনা নিয়ে সবুজ হাওরের বুক চিরে চলেছে গাড়ির বহর। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা সদরের সাথে হাওর উপজেলা ইটনা এবং মিঠামইনের সড়ক পথে পাঁচটি ফেরি সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে হাওরের যোগাযোগ ব্যবস্থায় সূচিত হয় এক নতুন দিগন্তের।

আনুষ্ঠানিকভাবে ইটনা-বড়িবাড়ি-চামড়াঘাট সড়কের ধনু নদীতে চামড়াঘাট, বড়িবারি ও বাউলাই নদীতে বলদা ফেরি সার্ভিস এবং কিশোরগঞ্জ -করিমগঞ্জ -চামড়াঘাট-মিঠামইন সড়কের ধনু নদীতে বালিখলা ও বাউলাই নদীতে শান্তিপুর ফেরি সার্ভিস এই পাঁচটি ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বালিখলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক ফলক উন্মোচন ও ফিতা কেটে এসব ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান, কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান প্রমুখ এই অবিস্মরণীয় ক্ষণে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভা শেষে ফিতা কেটে বালিখলা ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়।

পরে বালিখলা ফেরি সার্ভিস দিয়ে দুই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু ও প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা গাড়ি বহর নিয়ে ধনু নদী পার হন।

পরে মুজিবুল হক চুন্নু এমপি হুডখোলা জিপে চড়েন। অন্যদিকে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ফুফু মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে মিঠামইনে যান।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)