শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আজ কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আজ কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি
৪৫৬ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি

---

পক্ষকাল সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। এজন্য আজ বিকালে কুমিল্লায় যাচ্ছেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তব্য রাখবেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ।

এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেয়া হবে। একইসঙ্গে ১৪ জন কৃতি শিক্ষার্থীকে দেয়া হবে চ্যান্সেলর স্বর্ণপদক। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

এদিকে কুমিল্লায় রাষ্ট্রপতির প্রথম এ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন। শিক্ষার্থীদের পদচারণায় মুখর এখন পুরো ক্যাম্পাস। আবার অনেকেই উচ্চ শিক্ষা শেষে প্রিয় মুহূর্তটিকে ধরে রাখতে নিয়ে এসেছেন প্রিয় বাবা-মাকেও, পড়িয়ে দিয়েছেন নিজেদের গাউন। সন্তানদের এমন সাফল্যে আনন্দিত অভিভাবকরাও।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)