শিরোনাম:
ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ময়মনসিংহ-ভৈরব রুটে ৯ ঘণ্টা পর চালু রেল চলাচল
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ময়মনসিংহ-ভৈরব রুটে ৯ ঘণ্টা পর চালু রেল চলাচল
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ-ভৈরব রুটে ৯ ঘণ্টা পর চালু রেল চলাচল

পক্ষকাল সংবাদ----

ময়মনসিংহের সাথে ভৈরববাজার ও নেত্রকোণা রুটের ট্রেন চলাচল প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টার পর লাইন মেরামত ও বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করার পর রেল চলাচল শুরু হয়।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এসে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

জানা যায়, ট্রেনটিতে ১৫০ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা ছিলেন। তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ৪৯তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের খেলা অংশ নিতে তারা কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন।

এ দুর্ঘটনার ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা, জারিয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাতভর চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এদিকে যাত্রীদের কয়েকজনের অভিযোগ, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এক যাত্রীর ভাষ্য, রাত ৯টা ৩০মিনিটের দিকে ময়মনসিংহ জংশন থেকে ছাড়ে বিজয় এক্সপ্রেস। এরপর সেটি গৌরীপুর জংশনের আউটার সিগন্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। পুণরায় ছাড়ার এক/দু মিনিটের মধ্যেই বিকট শব্দে লাইনচ্যুত হয়।

পরে রাত ১টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে বলেও জানান ওই যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন বলেছিলেন, ‘ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়।’

গৌরীপুর স্টেশনের মাস্টার আবদুল রশিদ আজ সকালে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভৈরব থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন আটকা পড়ে।

বৃহস্পতিবার সকাল ৭টায় লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় বলে স্বীকার করেন এ কর্মকর্তা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)