শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচন পেছানোর আন্দোলনে ছাত্রলীগ, যা বললেন কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচন পেছানোর আন্দোলনে ছাত্রলীগ, যা বললেন কাদের
৪৯৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন পেছানোর আন্দোলনে ছাত্রলীগ, যা বললেন কাদের

---

পক্ষকাল সংবাদ-

সিটি নির্বাচন পেছানোর জন্য চলমান আন্দোলনের সঙ্গে ছাত্রলীগ রয়েছে-এমন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা জড়িত রয়েছেন পার্টিগতভাবে নয়, ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে। ছাত্রলীগের মধ্যে অনেকেই হিন্দু সম্প্রদায়ের রয়েছে, তারা হয়তো বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, হাইকোর্টের আদেশ মেনে নিয়ে আন্দোলন করা থেকে বিরত থাকবেন। নির্বাচনের বিষয়ে সকলের প্রস্তুতি চলছে এবং উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলছে। হাইকোর্ট নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু ভাববে না। নির্বাচন পেছানোর আবেদন হাইকোর্টে খারিজ করে দেয়ার বিষয়টি তারা অবশ্যই ভেবে-চিন্তেই করেছেন। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আদালতের আদেশ মেনে চলা উচিত।

ধর্মীয় দৃষ্টিকোণের বিষয়টি নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত ছিল কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অবশ্যই তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। তারপরও তাদের বিবেচনার মধ্যে কোনো ফাঁকফোকর ছিল কিনা সেটাও দেখার বিষয় আদালতের।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচনের বিষয়ে আদালতের রায় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, আর আদালত একটি নির্দেশনা দিয়েছে; ফলে তা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে। নির্দেশনা মেনে চলা নির্বাচন কমিশনের দায়িত্ব।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)