শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » বৈদ্যুতিক খুঁটিবিহীন বাংলাদেশের প্রথম শহর
প্রথম পাতা » জেলার খবর | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » বৈদ্যুতিক খুঁটিবিহীন বাংলাদেশের প্রথম শহর
৫৯০ বার পঠিত
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈদ্যুতিক খুঁটিবিহীন বাংলাদেশের প্রথম শহর

---

পক্ষকাল সংবাদ=

লাল-নীলসহ রং-বেরঙের আলো, পরিষ্কার-পরিচ্ছন্ন প্রশস্ত সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ ভবন। শেষ প্রান্তে হজরত শাহজালাল (রহ.) মাজারের প্রবেশ গেট, তার ঠিক পেছনে মাজার মসজিদ ভবনের ওপরে সবুজ রঙে ভেসে আসছে ডিজিটাল বোর্ডে খচিত ‘আল্লাহু’ শব্দটি। এতে নেই কোনো বৈদ্যুতিক খুঁটি কিংবা তারের জঞ্জাল। দেখে মনে হবে ইউরোপের কোনো এক দেশ।

বর্ণনার মতো এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত রবিবার রাত থেকে। দেশ-বিদেশ থেকে ছবিটি অসংখ্যবার শেয়ার করা হয়েছে। তারা দেশের পরিবর্তন ও উন্নয়নের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ছবিটিকে। অনেকে লন্ডন শহরের সঙ্গে তুলনা করেছেন।

গত রবিবার নগরীর পূর্ব দরগা গেট থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন চালু করা হয়।

এদিকে প্রথমবারের মতো এটি চালু হলেও এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হননি গ্রাহকরা। এদিন সড়কে থাকা ঝুলন্ত বিদ্যুতের তার এবং খুঁটিও অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের অন্যান্য কাউন্সিলররা।

এর আগে ৫৫ কোটি টাকা ব্যয়ে নগরীর ৭ কিলোমিটার এলাকায় এই প্রকল্পের কাজ শুরু করে পিডিবি।  ২০১৮ সালের প্রথম দিকে কাজ শুরু হলেও এখনো পুরো কাজ শেষ হয়নি।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নগরের ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেয়ার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়। এটির নাম ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’। নগরের আম্বরখানা থেকে বন্দরবাজার, পূর্ব দরগা গেট থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার, চৌহাট্টা থেকে বাগবাড়ি পয়েন্ট এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লকেও ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন চালুর সিদ্ধান্ত হয়। প্রায় সাত কিলোমিটার জায়গায় এই লাইন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নগরের ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেয়ার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়। এটির নাম ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’। নগরের আম্বরখানা থেকে বন্দরবাজার, পূর্ব দরগা গেট থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার, চৌহাট্টা থেকে বাগবাড়ি পয়েন্ট এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লকেও ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন চালুর সিদ্ধান্ত হয়। প্রায় সাত কিলোমিটার জায়গায় এই লাইন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা।

আরিফুল হক চৌধুরী বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের সফল সরবরাহ চালু হয়েছে। উন্নত রাষ্ট্রের আদলে এই প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, ১৫ থেকে ২০ দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর রোববার থেকে পূর্ণ সরবরাহ চালু করা হয়েছে। আপাতত শাহজালাল মাজার এলাকা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত পাইলট প্রকল্পে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হবে বলেও জানান মেয়র।

এ সময় আরো উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব প্রমুখ।



এ পাতার আরও খবর

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন
বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)