শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেফতার -৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেফতার -৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।
২০৬ বার পঠিত
শনিবার, ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেফতার -৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।

খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেফতার -৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।---


খুলনা জেলা প্রতিনিধি :


খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের আটক করা হয়।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।



আটককৃতরা হলেন, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো: সালাউদ্দিন মোল্লা বুলবুল, টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা।


স্থানীয়রা জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, ৩টি চা-পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনও অবস্থান করছে বলে ওই সূত্রটি আরও জানায়।


খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।


তিনি আরও জানান, বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।


এদিকে এবিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির বলেন, মো: সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি’র সভাপতি এবং শেখ শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোন সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করেছেন। তবে কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)