শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
প্রথম পাতা » জেলার খবর » গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৭৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

---


গাইবান্ধা জেলা প্রতিনিধি:


গাইবান্ধা পৌর শহরের আদর্শপাড়া জামে মসজিদের রমজান মাসে ইফতার আয়োজনের জন্য বরাদ্দকৃত দেড় টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পৌর বিএনপির ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম সেলিম।


স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির পক্ষে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় থেকে রমজান মাসে ইফতার বাবদ (জিআর ফান্ড) থেকে দেড় টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ২৭ মার্চ ২০২৫ তারিখে ওই চাল উত্তোলন করেন শরিফুল ইসলাম সেলিম। অভিযোগ উঠেছে, তিনি মসজিদ কমিটির সভাপতি না হয়েও নিজেকে সভাপতি হিসেবে দেখিয়ে জাল স্বাক্ষর করে চাল উত্তোলন করেন। বিষয়টি মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের অজানা ছিল।


এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুসল্লি বলেন, “শরিফুল ইসলাম সেলিম মসজিদের একজন সাধারণ মুসল্লি। তিনি কীভাবে মসজিদ কমিটির সভাপতি সেজে চাল উত্তোলন করলেন, তা বোধগম্য নয়। এর আগেও তিনি মসজিদের বিভিন্ন বরাদ্দ আত্মসাতে জড়িত ছিলেন বলে শোনা যায়।”


মসজিদ কমিটির সভাপতি আলহাজ ইউসুফ মিয়া বলেন, “চালের বরাদ্দ বা উত্তোলন সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরে জানতে পারি সেলিম মিয়া নিজের নাম ব্যবহার করে চাল উত্তোলন করেছেন। শুধু তাই নয়, তিনি এলাকায় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত, কিন্তু তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।”


চালের বরাদ্দ ও উত্তোলন বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


সচেতন মহল অভিযোগ তুলেছে, সরকারি নানা নিয়ম-নীতির পরও কীভাবে এ ধরনের আত্মসাতের ঘটনা ঘটে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)