শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল সংবাদ-
জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড এবং আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে তার। সব কিছু ঠিক থাকলে নতুন বছরে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের প্রথম বিদেশ সফর। সফর প্রস্তুতি নিয়ে এরইমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে বেশ ক’টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন- আগামী ১৩-১৪ই জানুয়ারি প্রধানমন্ত্রীর আমিরাত সফর হওয়ার সময়ক্ষণ নির্ধারিত হয়েছে। তবে তার যাত্রার শুরু এবং ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, দুবাই এয়ারশো-২০১৯-এ যোগ দিতে গত নভেম্বরে প্রধানমন্ত্রী সর্বশেষ আমিরাত সফর করেন। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় দেশটি সফরকালে বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম ওই এয়ারোস্পেস ইভেন্টের উদ্বোধনীতে অংশ নেন প্রধানমন্ত্রী। দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারের ওই আয়োজনে বিশ্বের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও ১ হাজার ৩শ’ এক্সিবিটর সমবেত হয়েছিলেন। সরকার প্রধানের ওই সফরে আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, আলোচনা ছাড়াও দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছিল।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ