শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বুড়িগঙ্গায় কার্গো জাহাজডুবিতে নিহত ৪
বুড়িগঙ্গায় কার্গো জাহাজডুবিতে নিহত ৪

পক্ষকাল সংবাদ-
বুড়িগঙ্গায় বালিবাহী একটি কার্গো জাহাজ ডুবিতে চার জন মারা গেছেন। আজ ৩ জানুয়ারি, শুক্রবার ভোরে শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাবু (১৯), একই জেলার নেসারাবাদ থানা এলাকার মোস্তফা (৫৫) ও মহিবুল্লাহ (৬০) এবং ঝালকাঠি জেলার নলসিটি এলাকার লুৎফর রহমান (৪০)।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
জানা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থাকার জাজিরা এলাকার আফাজ ডকইয়ার্ডে মেরামতের জন্য ‘তসলিম-১’ নামের একটি বালিবাহী কার্গো জাহাজ আনা হয়।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে আকস্মিকভাবে ডুবে যেতে থাকে কার্গোটি। এসময় জাহাজের সারেং ও মাস্টার সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে বাকি চার কর্মচারী ঘুমন্ত থাকায় তারা এ অবস্থায়ই ডুবে মারা যান।
কার্গো জাহাজডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন বলে জানিয়েছেন শ্যামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন। তিনি জানান, আজ শুক্রবার ভোর ৬টার দিকে চার জনের লাশ উদ্ধার করা হয়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা