মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৭ বাংলাদেশি যুবক,
ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৭ বাংলাদেশি যুবক,
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর: ভালো কাজের আসায় অবৈধ পথে ভারতে যেয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে বাংলাদেশি ৭ যুবক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলো, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী। ফেরত আসা মজনু মিয়া জানায়, তারা কেরালা প্রদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর তারা সেদেশের ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর জেল খাটে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, গত দুই বছর আগে ভালো কাজের আশায় তারা ভারতের কেরালা প্রদেশে যায়। সেখানে যেয়ে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে তাদের থানার কাজের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন