শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান, ৩ কিলোমিটার দৃশ্যমান
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান, ৩ কিলোমিটার দৃশ্যমান
৩৯৭ বার পঠিত
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান, ৩ কিলোমিটার দৃশ্যমান

---

পক্ষকাল সংবাদ-

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের উপরে বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান। মঙ্গলবার ধূসর রঙের ‘৩-এফ’ নম্বরের স্প্যানটি খুঁটির উপরে বসানোর পর পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয়ে উঠলো তিন কিলোমিটার।

পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২০তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের জেটিতে ছিল। সেখান থেকে তিন হাজার ৬০০ টন ওজন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী ‘তিয়ান-ই’ ভাসমান জাহাজে মঙ্গলবার সকালে স্প্যানটি খুঁটির কাছে নেওয়া হয়। এরপর ক্রেনের সাহায্যে স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়।

দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর খুঁটির ওপর বসানো হয় প্রথম স্প্যান। এরপর থেকে একের পর এক স্প্যান বসানো শুরু হয়।

প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর চ্যালেঞ্জিং সব কাজ শেষ হয়ে গেছে। এখন খুঁটির উপরে পর্যায়ক্রমে বসানো হচ্ছে একের পর এক স্প্যান বা সুপার স্ট্রাকচার। প্রকল্পে প্রস্তুত থাকা ৩২টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে ২০টি স্প্যান খুঁটির উপরে স্থাপন করা হয়ে গেছে। শতভাগ প্রস্তুত রয়েছে আরও ৩টি। মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও ৯টি স্প্যান শতভাগ প্রস্তুত করার লক্ষ্যে দিনরাত চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ।

এখন থেকে প্রতি মাসে পিলারের উপরে ৩টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে প্রকল্প এলাকায় দিন-রাত কাজ চলছে। এ সিউিউল অনুযায়ী স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ পদ্মা সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হয়ে যাবে এবং দৃশ্যমান হয়ে উঠবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর শতভাগ।

বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দ্বিতল। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর অবকাঠামো। নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে যানবাহন।



এ পাতার আরও খবর

কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)