দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পক্ষকাল সংবাদ-
চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
এদিকে ভোর থেকে ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশা চালক ও দিনমুজুরের।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা