শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » গণভবনের বৈঠক থেকে ঘোষিত হল আ’লীগের দুই মেয়র প্রার্থী
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » গণভবনের বৈঠক থেকে ঘোষিত হল আ’লীগের দুই মেয়র প্রার্থী
৩৬৬ বার পঠিত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণভবনের বৈঠক থেকে ঘোষিত হল আ’লীগের দুই মেয়র প্রার্থী

---

পক্ষকাল সংবাদ-

গণভবনের রুদ্ধদ্বার বৈঠক থেকে ঘোষিত হল আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নাম। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। এর আগে, গণভবনে শুরু হয়েছে আওয়ামী লীগের জরুরি বৈঠক। জানা গেছে, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর ও মেয়র পদে কারা মনোনয়ন পাবেন তা ঠিক করতেই দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সভায় বসেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ছটায় এই সভা শুরু হয়। এর আগে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে। এবার দুই সিটির ১৭২ জন কাউন্সিলর পদের জন্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৩০৯ জন। এরা জড়ো হয়েছেন গণভবনে। গণভবনে সব মনোনয়নপ্রত্যাশীকে মনোনয়ন আবেদন প্রত্যাহারের ফরম দেয়া হয়েছে। সবাই প্রত্যাহার ফরমে স্বাক্ষর করে জমা দিচ্ছেন। শনিবার (২৮ ডিসেম্বর) আনুমানিক বিকেল পাঁচটা থেকে এই কার্যক্রম শুরু হয়। এর আগে, শুক্রবার পর্যন্ত মনোনয়ন ফরম নিজেরদের দলীয় কার্যালয়ে বিক্রি করে আওয়ামী লীগ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)