শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিপিএলে ব্যস্ত মাশরাফি, মাঠে ছুটছেন স্ত্রী সুমনা হক
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিপিএলে ব্যস্ত মাশরাফি, মাঠে ছুটছেন স্ত্রী সুমনা হক
৩৭৯ বার পঠিত
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিএলে ব্যস্ত মাশরাফি, মাঠে ছুটছেন স্ত্রী সুমনা হক

---

পক্ষকাল সংবাদ-

জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির অনুপস্থিতিতে মাঠে ছুটছেন তার স্ত্রী সুমনা হক সুমি। মাশরাফির অনুপস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। রোববার (২২ ডিসেম্বর) সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছেন সুমি।

কম্বল বিতরণকালে সুমি বলেন, মাশরাফি বিপিএল খেলায় ব্যস্ত, তাই আমি এসেছি অসহায়দের পাশে দাঁড়াতে। তিনি বলেন, সারাদেশের ন্যায় নড়াইলেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দরিদ্র ও এতিম শিশুরা শীতে কষ্ট পাচ্ছে। এ সময় এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদরাসা ও দিঘলিয়া হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন সুমনা হক সুমি। সকালে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন সুমি। এ সময় হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়ন, আলট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)