শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি
৪০২ বার পঠিত
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি

---

পক্ষকাল সংবাদ-

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তফসলি ঘোষণা করছেন সিইসি কেএম নূরুল হুদাঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। রবিবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এর আগে সিইসি’র সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর সিটি করপোরশেরন (ডিএনসিসি) এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি এবং সম্ভাব্য ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি, মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬১১ জন।

ঢাকা দক্ষিণ সিটির মোট সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হজাজার ১২৪টি, ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮টি, মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল।  ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয়েছিল একই বছরের ১৪ মে এবং দক্ষিণের প্রথম সভা ছিল ১৭ মে। এই হিসেবে ২০২০ সালের ১৩ মে যথাক্রমে ঢাকার উত্তর এবং ১৬ মে দক্ষিণের মেয়াদোত্তীর্ণ হবে। আইন অনুযায়ী, মেয়াদোত্তীর্ণের  ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)