শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ভারতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ভারতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪
৪৬০ বার পঠিত
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

---

পক্ষকাল ডেস্ক-

ভারতে চলমান নাগরিকত্ব সংশোধন আইন বিরোধে বিক্ষোভে সবশেষ আট বছর বয়সী এক শিশু এবং চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর ফলে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত দেশব্যাপী পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হলো ২৪। দেশটির সংসদ বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পাস করার পর থেকেই এর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে। এই আইনের ফলে মুসলিম বৈষম্যের শিকার হয়েছেন এবং এর ফলে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করছেন সমালোচকরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) উত্তর প্রদেশে বিক্ষোভ সহিংসতার রূপ ধারণ করে বলে রাজ্যটির পুলিশের মুখপাত্র শিরিশ চন্দ্র এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন। বারানসিতে আড়াই হাজার মানুষের একটি মিছিল চলাকালে পদপিষ্ট হয়ে আট বছরের শিশুটি মারা যায় বলে জেলা পুলিশ প্রধান প্রভাকর চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল, তখন তারা আতঙ্কে যে যার মতো ছুটতে শুরু করেন। এসময় পদপিষ্ট হয়ে মারা যায় শিশুটি। টাইমস অব ইন্ডিয়া জানায়, শিশুটি তার এক বন্ধুর সঙ্গে একটি লেনে খেলা করছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) মতে, উত্তর প্রদেশের ১৩টি জেলায় শুক্রবারের বিক্ষোভ থেকে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নাগরিকত্ব বিল, ২০১৯ গত ৯ ডিসেম্বর লোকসভায় এবং ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করলে এটি আইন হয়ে যায়। এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী নয়। এসব দেশে থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টানদের কাছে বৈধ কাগজপত্র না থাকলেও তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)