শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » তীব্র শীতে কাপছে দেশ, থাকবে আরও দু’দিন : আবহাওয়া অধিদপ্তর
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » তীব্র শীতে কাপছে দেশ, থাকবে আরও দু’দিন : আবহাওয়া অধিদপ্তর
৪০৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তীব্র শীতে কাপছে দেশ, থাকবে আরও দু’দিন : আবহাওয়া অধিদপ্তর

---

পক্ষকাল সংবাদ-

সারাদেশের মতো রাজধানীতেও বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ আরও দু’দিন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যমকে এ কথা জানান আবহাওয়াবিদ কাউসার পারভীন। কাউসার পারভীন বলেন, আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ শৈতপ্রবাহ চলবে, আবার একটু ভালো হবে, আবার ২৫ থেকে ২৬ তারিখের দিকে আবার শুরু হতে পারে। তিনি বলেন, আগামী ২৫-২৬ ডিসেম্বর দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমে আসবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও একটি শৈত্য প্রবাহ আসতে পারে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের দাপট। তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

রাজশাহী: রাজশাহীতে কুয়াশা কম থাকলেও কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের মাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। সকালে জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

পঞ্চগড়: উত্তরের জনপদ পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা। বেলা বাড়লেও কমছে না ঠান্ডা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। গরম কাপড়ের খোঁজে ফুটপাতের দোকানে ভিড় করছেন পথচারীরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শীতের প্রকোপ থেকে বাঁচতে সড়কে আগুন জ্বালিয়ে বসেছেন হতদরিদ্র মানুষ। এখানে তাপমাত্রা ৮ ডিগ্রি সে. রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনাজপুর, রংপুর ও নওগাঁসহ তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের অধিকাংশ এলাকার মানুষ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)