শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
৫২৩ বার পঠিত
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

---
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি:
কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মূলগাঁও এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ৭টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কালীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩( সংশোধিত ২০১৯) অনুযায়ী’ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালিগাঁও এলাকায় নিরঞ্জন চন্দ্র ঘোষের মালিকানাধীন রমেশ চন্দ্র ঘোষ ব্রিকস (আর সি জি) ও মো. ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) এর দুইটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
একই সঙ্গে নিরঞ্জন চন্দ্র ঘোষের মালিকানাধীন রমেশ চন্দ্র ঘোষ ব্রিকসকে(আর সি জি) ১ লাখ টাকা ও মো. ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডাস (এম এস এম) ব্রিকস নামের ৬ টি ইট ভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকাসহ সর্বমোট ১০ লাখ জরিমানা আদায় করা হয়। এসময় ইটভাটা মালিকদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জে অভিযান পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক আব্দুর রাজ্জাক ও শেখ মোজাহীদ, র্যা ব-১ গাজীপুর, আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)