সহ-সম্পাদক পদই তুলে দিলো আ.লীগ
![]()
পক্ষকাল সংবাদ-
বিষয়ভিত্তিক উপকমিটির সহ-সম্পাদক পদ বিলুপ্ত করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল ১৮ ডিসেম্বর, বুধবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে জানা গেছে, এখন থেকে আর উপকমিটির সহ-সম্পাদক পদ থাকবে না। উপকমিটির শুধু সদস্য থাকবে। সবগুলো সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবে। তবে অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে এসব পদে নিয়োগ দিতে হবে।
সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলেও এসময় জানান শেখ হাসিনা। এছাড়া আওয়ামী মৎস্যজীবী লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সভায় ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির জন্য গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়করা প্রস্তুতি সম্পর্কে বক্তব্য তুলে ধরেন।
সভায় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, সভায় দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই ক্ষমা চেয়ে বক্তব্য দিতে শুরু করেন। তাদের উদ্দেশে শেখ হাসিনা তখন বলে ওঠেন, ‘তোমরা কি বিদায়ী ভাষণ রাখছ? তাহলে আজকেই বিদায় নিয়ে নাও।’
তিনি আরো বলেন, ‘দলের কোনো নেতাদের কাছে আমি দায়বদ্ধ নই। এই দলের জন্য যারাই যা করেছে বিনিময়ও পেয়েছে। আমি সবাইকে দিয়েছি। এখন যার যার কর্মফল অনুযায়ী সে সে ফল পাবে।’
এদিকে সভায় অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মসিউর রহমান ও সাইদুর রহমান খানকে নিয়ে দলটির নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়।
সভা শেষে দলীয় প্রধান শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলাদা পাঁচ মিনিট কথা বলেন। সভায় দলের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদের কাজে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এরপর কার্যনির্বাহী সংসদের এই সভা আগামী শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত