শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » দেবে গেছে সেতু ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » দেবে গেছে সেতু ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
৪৭৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেবে গেছে সেতু ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

 ---

পক্ষকাল সংবাদ-

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী সেতু দেবে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের এই সেতুতে গতকাল বুধবার রাত থেকে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। যাতায়াতের জন্য সেতুর পাশেই রাস্তা তৈরির কাজ করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপদের কর্মকর্তা।

জানা যায়, অধীক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছর খানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরাতন এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকালে দেবে যায়। এ দিকে চার লেনের কাজ চলায় মহাসড়কটি খোঁড়াখুঁড়ির কাজ ও নতুন সেতু নির্মাণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগে জানা গেছে।

হাটিকুমরুল থানার ওসি আখতারুজ্জামান বলেন, ব্রিজের ক্ষতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যায় বগুড়া রুটে যান চলাচল বন্ধ করা হয়। তবে বনপাড়া ও সিরাজগঞ্জ জেলা শহর হয়ে বিকল্প পথে যান চলাচল করছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজসংলগ্ন বিকল্প রাস্তা প্রস্তুত হবে বলে আশা করছি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)