মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিলেন বিশেষ আদালত
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিলেন বিশেষ আদালত
![]()
পক্ষকাল সংবাদ-
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক এই পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে সর্বোচ্চ এ সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল। বিচারকদের এ প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম ও সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর।
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এ সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন পারভেজ মোশাররফ।
২০১৩ সালে পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতায় আসলে মোশাররফের বিরুদ্ধে ‘উচ্চ দেশদ্রোহী’ মামলা করা হয় এবং ২০১৪ সালের ৩১ মার্চ তাকে এ মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ