নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
![]()
পক্ষকাল সংবাদ-
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি বিজয় র্যালিকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টন থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় র্যালিটি শুরু কথা থাকলেও দুপুর থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিজয় র্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে র্যালিকে কেন্দ্র করে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টন অভিমুখে অগ্রসর হচ্ছেন। বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছে।
খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনের দিয়ে আসতে থাকা মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানসহ সারা দেশে মিথ্যা মামলায় কারাবন্দি দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ম্লোগান তুলছেন। দলীয় প্রধানের মুক্তি চেয়ে মিছিলে নেতাকর্মীদের হাতে হাতে বিভিন্ন ধরণের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে। এসময় খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন নেতাকর্মীরা। ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’, ‘মুক্তি চাই মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ