রাজধানীতে কুয়াশার চাদর
![]()
পক্ষকাল সংবাদ-
সারা দেশে জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। পৌষ মাস শুরু হয়ে গেছে আরও একদিন আগে। গ্রামে-গঞ্জে বাড়িতে বাড়িতে চলছে শীতের পিঠা বানানোর তোড়জোড়। এখন রীতিমতো হাড় হিম করা ঠাণ্ডা। দেশের সকল গ্রামাঞ্চলেও এখন পরিপূর্ণ শীতকাল চলছে। কিন্তু রাজধানী ঢাকার বাসিন্দারা শীতের পরশ পাচ্ছেন দেরিতে। বৃক্ষরাজি বিহীন, দূষিত, জনবহুল এই শহরে কীভাবে আসবে শীত?
অবশেষে গতকাল পহেলা পৌষ থেকে কিছুটা হলেও শীত পড়েছে রাজধানীতে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। সেই সঙ্গে বেড়ে গেছে ধুলোবালি। রাস্তায় মাস্ক ছাড়া চলাফেরা এখন মুশকিল হয়ে গেছে। এসব মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে মানুষ নানারককম রোগে আক্রান্ত হচ্ছে। মেট্রোরেল প্রজেক্টের কারণে রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে মিরপুরের বাসিন্দারা খুব বেশি ধুলোবালির শিকার হচ্ছে। আক্রান্ত হচ্ছে শ্বাসজনিত রোগে। এদিকে শীত উপভোগ করতে অনেকেই ছুটছেন গ্রামের বাড়িতে। বছরজুড়ে তীব্র গরম সহ্য করার পর এ তো পরম প্রাপ্তি। রাজধানীতে শীতের স্বল্পতার কারণে এখন পর্যন্ত কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গৃহহীন ছিন্নমূল মানুষ। তারপরেও বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বেশ কিছু সংগঠন।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ