মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
পক্ষকাল সংবাদ-
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের আহসান মন্ডল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান বলেন, সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। আহত হয় ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও (৬ ডিসেম্বর) এ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের একই পরিবারের ৩ জন নিহত হয়েছিল।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান