শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » সড়ক দুর্ঘটনায় কাপাসিয়ায় ৩ জনের মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » সড়ক দুর্ঘটনায় কাপাসিয়ায় ৩ জনের মৃত্যু
৫৫২ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় কাপাসিয়ায় ৩ জনের মৃত্যু

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরেরর কাপাসিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।


বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়া চালা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তার মেয়ে মানসুরা আক্তার (১০) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের পুত্র জীবন চন্দ্র বর্মন (৪০)।


আহতরা হলেন, উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন।


পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৫ যাত্রীর ৩ জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ব্যাপারে কাপাসিয়া থানার এসআই হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি এবং নিহতদের লাশ থানায় নিয়ে আসি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)