মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
![]()
পক্ষকাল সংবাদ-
নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ২ লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ন বন্দুকছি।
নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অনন্ত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১ যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা