শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বরিশালে প্রবাসীর একটি বাড়িতে মিললো তিন মরদেহ
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বরিশালে প্রবাসীর একটি বাড়িতে মিললো তিন মরদেহ
৪৫৪ বার পঠিত
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে প্রবাসীর একটি বাড়িতে মিললো তিন মরদেহ

---

পক্ষকাল সংবাদ-

বরিশালের বানারীপাড়ায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৭ ডিসেম্বর, শনিবার সকালে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন, কুয়েত প্রবাসী হাফেজ আবদুর রবের মা মারিয়াম বেগম (৭৫), ভগ্নিপতি মো. শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফ (৩০)।

পুলিশ সূত্র জানায়, ঘরের ব্যালকনিতে পাওয়া যায় বৃদ্ধা মরিয়মের মরদেহ। আর শফিকুল আলমের মরদেহ অন্য ঘরে ও হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয় ইউসুফের মরদেহ। গতকাল ৬ ডিসেম্বর, শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ।

পুলিশ আরো জানায়, ওই বাড়ির সব ঘরের দরজা-জানালা বন্ধ পাওয়া গেছে, শুধু ছাদের দরজা খোলা পাওয়া যায়। এতে তাদের ধারণা, ঘাতকরা বাড়িতেই উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। এ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)