শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পেট্রোবাংলার আগুন নিয়ন্ত্রণে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পেট্রোবাংলার আগুন নিয়ন্ত্রণে
৪২৫ বার পঠিত
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেট্রোবাংলার আগুন নিয়ন্ত্রণে

---

পক্ষকাল সংবাদ-

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ২ টি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলে আমাদের এ আগুন লাগার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।’ তাৎক্ষণিক ভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এ ফায়ার কর্মী। তিনি বলেন, ‘শনিবার সরকারি ছুটি থাকায় আগুন লাগা ওই ভবনের ওই ফ্লোর দুটিতে মানুষের উপস্থিতি বলে ধারণা করছি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখে। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)