শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সর্বাত্মক হরতাল পালনের আহ্বান খালেদার
প্রথম পাতা » রাজনীতি » সর্বাত্মক হরতাল পালনের আহ্বান খালেদার
৪৩৩ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বাত্মক হরতাল পালনের আহ্বান খালেদার

---পক্ষকাল প্রতিবেদক:বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বৃহস্পতিবারের হরতাল পালনের জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেছেন, ‘গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।’

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মহিলা দলের সহসভাপতি ডা. নূরজাহান মাহবুব। পিপার স্প্রেতে অসুস্থ্য খালেদা জিয়া বর্তমানে সুস্থ্য আছেন বলে জানান এই নেত্রী।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে মহিলা দলের ডা. নূরজাহান মাহবুবের নেতৃত্বে সংগঠনের কয়েকজন খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে আসেন। এ সময় মনি বেগম, শামসুনাহার, সাজেদা আলী হেলেন, শিরিন জাহান, রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন নেছা হক, সুরাইয়া বেগম, আসমা আফরিন, হোসনেয়ারা চৌধুরী, মরিয়ম বেগম সীমা বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট। পরে হরতালের সময় ১২ ঘণ্টা কমানো হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের কর্মসূচি দেয়। এর দুদিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

গত ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে অভিহিত করে এদিন জনসভা ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিলো বিএনপি। পুলিশের বাধার মুখে তিনি তার কার্যালয় থেকে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির ডাক দেন তিনি।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)