শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রিয়াজ রহমানের ওপর হামলার তদন্ত হবে : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রিয়াজ রহমানের ওপর হামলার তদন্ত হবে : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
৫০৭ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিয়াজ রহমানের ওপর হামলার তদন্ত হবে : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

---পক্ষকাল প্রতিবেদক: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন প্রাক্তন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার তদন্ত হবে। তদন্তের আগে কারা ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে কিছু বলা যাবে না।
বুধবার সকালে চট্টগ্রামের কোস্ট গার্ড পূর্ব জোনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, দেশে অবরোধ, সহিংসতা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যেভাবে মামলা হয়, একইভাবে রিয়াজ রহমানের উপর হামলা ও তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনায়ও মামলা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

সারাদেশে গাড়িতে আগুন দেওয়া ও সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করছে সরকার, কিন্তু বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলা এবং তার গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত থাকতে পারে?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, তদন্তের আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কোস্ট গার্ডের পূর্ব জোনের অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। তার উপস্থিতি কোস্ট গার্ডের বিভিন্ন সময়ে উদ্ধারকরা বিপুল পরিমাণ মদ ও ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।

এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আরো বলেন, সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আধুনিক জলযান সংগ্রহের পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও ব্যাপক প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যে বিশাল সমুদ্রসীমায় বাংলাদেশ অধিকার পেয়েছে, সেই সমুদ্র সীমার নিরাপত্তা এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডকে আরও বেশি শক্তিশালী করা হবে।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কোস্ট গার্ডের মাদক ও ইয়াবা বিরোধী বিশেষ অভিযানের প্রশংসা করেন এবং চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)