শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই এবার প্রধানমন্ত্রী
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই এবার প্রধানমন্ত্রী
৫১৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই এবার প্রধানমন্ত্রী

---

পক্ষকাল ডেস্ক -

শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে শপথ নেয়ার পর তার বড় ভাই এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দেন। মাহিন্দা রাজাপাকসে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এক দশক আগে তামিলদের সঙ্গে গৃহযুদ্ধ অবসানের কৃতিত্ব দেওয়া হয় গোতাবায়াকে। ওই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ছোট ভাই গোতাবায়া। তামিল বিচ্ছিন্নতাবাদীদের যেভাবে দমন করা হয়েছিল সেজন্যে তিনি বেশ বিতর্কিত। সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগ পর্যন্ত সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া। গত শনিবার (১৬ নভেম্বর) শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসাকে বিপুল ভোটে পরাজিত করেন গোতাবায়া।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)