বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, টাঙ্গাইলে ১৪৪ ধারা
আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, টাঙ্গাইলে ১৪৪ ধারা
![]()
পক্ষকাল সংবাদ-
আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের নেয়া ১৪৪ ধারা জারি চলছে টাঙ্গাইল শহরে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিন দিন এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে।
শহরের অধিকাংশ প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লালি করা হচ্ছে।
টাঙ্গাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কা আছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আমরা জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করলে এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান