আইসিইউতে অভিনেত্রী নুসরাত
![]()
পক্ষকাল সংবাদ-
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।
বিশেষ সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হতে শুরু করে নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয় নুসরাতকে।
ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নুসরাতের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমার রোগী।
রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। স্বামীকে জন্মদিনের উপহার দিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি রোম্যান্টিক ছবিও পোস্ট করেন তৃণমূল সাংসদ।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ