শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শীঘ্রই আসছে তীব্র শৈত্যপ্রবাহ
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শীঘ্রই আসছে তীব্র শৈত্যপ্রবাহ
৪৫৮ বার পঠিত
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীঘ্রই আসছে তীব্র শৈত্যপ্রবাহ

---

পক্ষকাল সংবাদ-

পড়তে শুরু করেছে শীতের প্রকোপ। দেশের উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নেমে যাচ্ছে ১৮ ডিগ্রির নিচে। এটা কেবল শীতের আগমনী বার্তা মাত্র। মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়বে। তবে শীতের প্রকোপটা হাড়ে হাড়ে টের পাওয়া যাবে জানুয়ারি মাসে। এমনিতেই জানুয়ারি দেশের শীতলতম মাস। ২০১৮ ও ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা রেকর্ড গড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। এবারো সে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে জানুয়ারিতে অন্তত দু’টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এছাড়া দু’থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মাহনাজ খান জানান, ২০১৯ সালের ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর রাতের শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ রয়েছে। যার কারণে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। আর রাতের তাপমাত্রা হ্রাস পাবে। সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা আরো কমবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপামাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)